কোথায় গেল সে: জমাকারী: এস এম কাফি | এটি যোগ হওয়ার তারিখ : 28 Jul 2010
এই জোকসটির শ্রেণী : বিদেশী
কোথায় গেল সে:
সেলুনে ব্যাপক ভিড়। ক্ষৌরকার জ্যাকোবের দম ফেলার সময় নেই। এমন সময় বাবরিচুলের এক আউলা-ঝাউলামতো লোক এসে বলল, ‘সবার চুল-দাড়ি কাটতে আর কতক্ষণ লাগবে তোমার?’
জ্যাকোব বসে থাকা সবাইকে দেখে বলল, ‘এই ধরো আর ঘণ্টা দুয়েকের মতো।’
‘আচ্ছা ঠিক আছে, আমি না হয় দুই ঘণ্টা বাদেই আসি।’ বলে বাবরিচুলের সেই লোক বিদায় নিল তো নিল, সেদিন আর এলই না।
সপ্তাহ না ঘুরতে একই কাণ্ড। লোকটা এল, লম্বা লাইন দেখে কতক্ষণ লাগবে শুনে বিদায় নিল। এবং যথারীতি ফিরে এল না। এমন করে আরও দুবার বাবরিচুলের লোকটা মুখ দেখিয়েই বিদায়! তো শেষে লোকটার অমন সন্দেহজনক আচরণ দেখে পঞ্চম দিন তার পেছনে পিকো নামের এক ছেলেকে লাগিয়ে দিল জ্যাকোব, ‘যাও তো, দেখে এসো, ব্যাটা কই যায়, কী করে।’ ঘণ্টাখানেক বাদে পেছনে লাগানো সেই টিকটিকিটি এসে হাঁপাতে লাগল। ‘বিষয়টা কী? কী দেখলে তুমি, কোথায় গেল সে?’
‘কী আর দেখব, তোমার বাড়িতে গেল সে!’ ‘কেন, আমার বাড়িতে কেন?’ পিকো ছেলেটা তখনো হাঁপাচ্ছিল, ‘কেন আবার, চুরি করতে!’




 
অতিথিদের মন্তব্য (০):

এই জোকসটিতে কোন মন্তব্য নেই। আপনিই সর্বপ্রথম মন্তব্য করতে পারেন।

 

জোকস এর লিংক:

নতুন জোকস যোগ করুন বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার বন্ধুকে জানান প্রিন্ট করার জন্য

জোকসটি কতটুকু পছন্দ হয়েছে:
  • বর্তমানে 3.00/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

রেটিং: 3.0/5 (1 ভোট নির্বাচন)

এই জোকসটিতে মন্তব্য করুন:

নিচের কোডটি বসান: Code:

এই শ্রেণীতে যাও:

এই শ্রেণীর অন্যান্য জোকসসমূহ:

মাড়োয়াড়ি ধৈর্যের বাঁধ দোস্তের তো ডায়াবেটিস নেই বয়সের হিসাব দোষী শূকরী

জোকসর অগোছালো ট্যাগসমূহ:
  • দেখানোর জন্য কোন ট্যাগ নেই

- এই জোকসটি দেখা হয়েছে - 000133

 

 


 

আপনাকে ধন্যবাদ, আপনার মন্তব্যটি খুব শিগ্রহীই প্রকাশিত হবে!